ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী

admin
জুলাই ২, ২০১৯ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা প্রদান, পেনশন প্রথা চালুসহ সরকারি সুবিধার দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচী পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার সকাল থেকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে বিকাল ৫ টা পর্যন্ত। কর্মসূচী চলাকালে কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আমরা মাসের পর মাস পৌর সভা থেকে কোন বেতন পাই না, এভাবে চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। দ্রুত সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা ও পেনশনসহ সকল সুযোগ সুবিধা দিতে হবে। এ দাবি মেনে না নিলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি প্রদাণ করেন তারা।

স/এষ্