ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় কিশোরীকে বিএসএফের কাছে হস্তান্তর

admin
জুলাই ২, ২০১৯ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতের কোলকাতা থেকে বাংলাদেশে আসা মাম্পি দত্ত (১৬) নামে এক ভারতীয় কিশোরীকে দীর্ঘ এক বছর পর সোমবার সকালে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।

ফেরত যাওয়া কিশোরী হলো কলকাতার উল্টোডাঙ্গার বটতলা এলাকার মদন দত্তের মেয়ে। প্রেমের সম্পর্কের সুত্রে সে বাংলাদেশে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। স্বদেশ প্রত্যাবাসন আইনে তাকে সোমবার দুপুরে ভারতে ফেরত পাঠানো হয়। এ সময় দু‘দেশের পুলিশ ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের অনুসন্ধান কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ঐ কিশোরী ভালবাসার সম্পর্ক ধরে সীমান্তের অবৈধ পথে ভারত থেকে খুলনায় এসে এক ছেলের বাসায় অবস্থান করে।

বিষয়টি পুলিশ জানতে পেরে ঐ কিশোরীকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট শেফ হোমের আশ্রয়ে রাখা হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যোগাযোগের মাধ্যমে সোমবার তাকে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ ভারতীয় কিশোরীকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

স/এষ্