বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় সাইকেল চুরির অভিযোগে ২ কিশোর কে আটক করে গণ ধোলায় দিয়েছে স্থানীয় জনসাধারণ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া সাইকেল ও চুরি কাজে ব্যবহৃত চাবি সহ অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায় গতকাল ২৯শে জুন দুপুর বেলা উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা ঘোষনগর বাজারে আলামিন ইলেট্রনিক্স এর পাশে থাকা একটি নতুন ক্যাপ্টেন এর তালা ভেঙ্গে পালিয়ে যাওয়ার সময় দোকান মালিক আলামিনের চোখে ধরা পড়ে। এ সময় তাদের প্রাথমিক গণ ধোলায় দিয়ে বাজার কমিটির কাছে সোর্পদ করা হয়। আটককৃত কিশোর ইলিয়াজ হোসেন খুলনা কয়রা এলাকার সাইফুল ইসলামের ছেলে। অপরজন ফাইম হোসেন উপজেলার রাধানগর গ্রামের আঃ গণির ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাইকেল চুরির কথা শিকার করে। খরব পেয়ে পরিবারের লোকজন এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায় গত ৮/৯ বছর আগে সাইফুল ইসলাম তার সন্তানদের নিয়ে খুলনার কয়রা এলাকা ছেড়ে বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামে এসে বসবাস শুরু করে। কয়েক বছর যেতে না যেতেই এলাকায় তারা চুরি ছিন্তাই সহ বিভিন্ন প্রকার অপরাধ মূলক কর্মকান্ড ঘটাতে শুরু করে। বর্তমানে এই পরিবারটিকে নিয়ে সচেতন গ্রামবাসী খানিকটা উদ্বিগ্ন।
স/এষ্

