ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অসুস্থ্য শিল্পীর পাশে মেহেরপুরের পুলিশ সুপার

admin
জুলাই ২, ২০১৯ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা হিসাব রক্ষণ অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম (৬৫)। সদা হাস্যোজ্জ্বল এ মানুষটি একজন সংগীত অনুরাগী ও ভাল সংগীত শিল্পী। তিনি বর্তমানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি। তিনি দীর্ঘদিন থেকে কিডনী সমস্যায় ভুগছেন। কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে বড় ধরণের আর্থিক সংকটে পড়েছেন।

তাই এ শিল্পীর প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সোমবার দুপুরে তিনি নিজ কার্যালয়ে অসুস্থ্য এ কন্ঠশিল্পীর চিকিৎসার জন্য তার হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ সময় আশা প্রকাশ করেন যে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানরা এ অসুস্থ্য শিল্পীর চিকিৎসায় আর্থিক সাহায্য দিয়ে পাশে দাঁড়াবেন।

স/এষ্