ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে দুইটি ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

admin
জুলাই ২, ২০১৯ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ বেশি দামে ওষুধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জে দুইটি ফামের্সিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন ম-ল।

ভ্রাম্যমান আদালতের বিচারক সুচন্দন ম-ল জানান, ১৩০ টাকা দামের ওষুধ ১৮০ টাকায় বিক্রি করার অপরাধে শেখ ফার্মেসিকে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় অপরাধে মেসার্স কে এম ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ ২টি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় স্থানীয় থানা পুলিশের সদস্য, সাংবাদিক ও মানবাধিকার নেতা আমিনুর রহমান টুকু উপস্থিত ছিলেন।

স/এষ্