যশোর প্রতিনিধি : ‘ সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে যশোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ৯টা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের আয়োজনে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মুহাম্মদ শফিউল আরিফ। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজায়ে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনস্হ আরো অনেকে।
র্যালিটি কালেক্টরেট চত্ত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে জিলা স্কুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভা থেকে মাদককে রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
স/এষ্

