ঢাকাবুধবার , ২৬ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৩ দফা দাবিতে যশোরে প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের মানববন্ধন

admin
জুন ২৬, ২০১৯ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে পোল্ট্রি ফিডের দাম কমানোসহ তিনদফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও প্রান্তিক খামারি গোষ্ঠী পরিষদ।

এসময় নেতৃবৃন্দ বলেন, পোল্ট্রি খামারিরা আজ অসহায় হয়ে পড়েছে। বিগত কয়েক বছর যাবৎ আমরা পোল্ট্রি ফিডের দাম কমানো, বছর জুড়ে একদিন বয়সী বাচ্চার দাম স্থিতিশীল রাখা এবং ডিম ও মুরগির ন্যায্য দাম প্রাপ্তির দাবি জানিয়ে আসলেও প্রাপ্তির খাতা শূন্য। ঘোষিত বাজেটও হতাশ করেছে প্রান্তিক খামারিদের।

নতুন কোন সুযোগ সুবিধা তো আসেনি বরং নতুন কিছু সিদ্ধান্ত আরোপ করা হয়েছে যা পোল্ট্রি ফিড, ডিম ও মুরগির মাংসের উৎপাদন খরচ বাড়িয়ে দেবে। এতে বিপাকে পড়বে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা।

এজন্য মানববন্ধন থেকে ক্ষুদ্র খামারীদের রক্ষায় সরকারের সহযোগিতামূলক হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, খামারি মোশারফ হোসেন, ফিরোজ হোসেন প্রমুখ।

স/এষ্