মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলার বেকার যুব ও যুব নারীদের বিভিন্ন ট্রেডের মাধ্যমে সাবলম্বী করা ও উন্নয়নের লক্ষ্যে ঋণ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ৭জন যুব ও ৪জন যুব নারীদের মাঝে মোট ৭লাখ ৭৪হাজার টাকার ঋণের চেক বিতরন করা হয়। এসময় যুব ও যুব নারীদের হাতে ঋণের চেক তুলে দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রেডিট সুপারভাইজার আকরাম হোসেন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
স/এষ্

