মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরের কাচারিতে পূর্ব শত্রুটার জেরে সন্ত্রাসী হামলায় গুরত্বও আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে কাটরাচ্ছে যুবক মাহিম বেপারী(১৮)।
ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের একাধিক স্থানে গুরুত্বও জখম হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। এদিকে এঘটনায় মাহিমের মা বাদী হয়ে তিনজন হামলাকারী সহ অজ্ঞাতদের বিরোদ্ধে অভিযোগ করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখন কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস আই মো: রেজাউল জানান, অভিযোগটি মামলা হিসাবে নথিভূক্ত হওয়ার প্রক্রিয়া রয়েছে। জরিতদের আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত শনিবার রাত ৮টার কাচারি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ভাঁজা-পুরা খাচ্ছিলো মাহিম। এসময় স্থানীয় মধ্যকোর্টগাঁও এলাকার সাইফুল ইসলামের পুত্র সিয়াম(২০) ও ছাদি(১৮) এবং একই এলাকার ভাড়াটিয়া অনিসুর রহমানে পুত্র অরুপ সহ কয়েকজন অজ্ঞাত যুবক তার পিছু নেয়। মাহিম রাস্তা পেরিয়ে জেলা শিল্পকলা একাডেমির দিকে যাওয়ার পথে প্রকাশ্যে তাকে এলোপাথারি কুঁপিয়ে জখম করে তার সাথে মোবাইল ফোন ও গলায় থানা স্বর্নের চেইন নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
স্থানীয়রা মাহিমকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। মাহিম পৌর এলাকার পাঁচঘাড়িয়াকান্দি গ্রামের মহসিন বেপারীর ছেলে। এ ঘটনায় একইদিন রাতে মাহিমের মা আনার কলি বেগম বাদী হয়ে সন্ত্রাসী সিয়াম ও অরুপের বিরুদ্ধে মামলা করেন।
স/এষ্

