ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ভুয়া নামজারি করে জায়গা দখলের পায়তারা

admin
জুন ২৫, ২০১৯ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের কাঠালতলায় ভূয়া নাম জারি করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় তিন প্রভাবশালী আনোয়ার হোসেন,সাহাবুদ্দিন ও রশিদ গং ভূয়া নামজারি করে জোর পূর্ব জায়গাটি দখল করছে বলে অভিযোগ করেছেন জমির প্রকৃত মালিক সিরাজুল ইসলাম ।

মামলা সুত্রে জানাগেছে, সদর উপজেলার সিপাহীপাড়ার ক্ঠালতলা এলাকায় রাস্তার পাশের শাখাড়ি বাজার মৌজার সি এস-৪৭,এস এ ৪৬,আর এস ৮০-৯৩ খতিয়ানের সি এস ৯৭-৯৮ দাগের ৪১ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা চলছে। জমির ভূয়া নামজারি করে দখলের চেষ্টা চালাচ্ছে ওই এলাকার আনোয়ার হোসেন ও সাহাবুদ্দিনরা। জমি দখলে লক্ষ্যে ইতি সেখানে মধ্যে ইট বালু রাখা হয়েছে জমিতে। এতে করে আতঙ্কিত জমির মালিক মো. সিরাজুল ইসলামের ছেলে ইউনুছ আলী তালুকদার।

স্থানীয়রা জানায়,১৯৪০ সাল থেকে প্রায় ৮০ বছর যাবত এই জমি ভোগ দখল করে আসছেন মো. সিরাজুল ইসলাম। কিন্তু হঠাৎ করে কিছু লোকজন তাদের জমি দখলে মরিয়া হয়ে উঠেছে।

পৈত্রিকসূত্রে মালিক মো. ইউনুছ আলী তালুকদার জানান, আজ থেকে ৮০ বছর আগে ১৯৪০ সালে আমার দাদ্ ারোস্তম খলিফা উত্তর সিপাহীপাড়ার জব্বর আলীর স্ত্রী গোলফজান বিবি ও তার দুই মেয়ে ইয়ামুন নেছা ও হালিমুন নেছার থেকে ৪১ শতাংশ জমি ক্রয় করেন। তাপর পর থেকে পর্যায় ক্রমে আমরা ভোগদখল করে আসছি। হঠাৎ করে আনোয়ার হোসেন,সাহাবুদ্দিন ও রশিদ গংরা আদালতে মামলা চলা অবস্থায় ভূয়া নামজরি করে আমার ১২ শতাংশ জমি দখলের চেষ্টা করছে।

আমরা বাধা দিতে গেলে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে আমাদের পরিবারে সবাইকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে। এব্যাপারে আমি থানার হস্তক্ষপ চাইলে তারা আমাদের কথা কর্ণপাত করেনি। স্থানীয় চেয়ারম্যান বাচ্চু শেখ আমাদের জমি মেপে প্রতিপক্ষকে দখল করার জন্য জমির সীমানা নির্ধারন করে দিয়ে গেছে। প্রতিপক্ষরা চেয়ারম্যান বাচ্চু শেখের ক্ষমতা খাটিয়ে ভূয়া নাম জারি দিয়ে আমার ব্যক্তিমালিকানাধীন দখলে থাকা মার্কেটের ভিতরেও পিলার পুঁতে রেখে গেছে ।

এবিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সাহাবুদ্দিন জানান, আমার সাথে ইউনুসের কোন বিরোধ নেয়। ইউনুসের সাথে ১২শতাংশ জমির আমি পূর্বে মালিক ছিলাম, এটি আমি বিক্রি করেছিলাম পরে আবারো তার কাছ থেকে পাওয়ার অব এটর্নি মূলে জায়গাটি ক্রয়করে নেই। রশিদ জায়গাটিতে অবকাঠামো তৈরি করছে।

এবিষয়ে একাদিকবার মুঠোফোনে মো. রশিদ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রামপাল ইউনিয়নের চেয়ারম্যান মো. বাচ্চু শেখ বলেন, ৪১ শতাংশ জমি নিয়ে বিরোধ এবং আদালতে মামলা চলমান আছে । আসলে ওখানে ৪১ শতাংশ জমি আছে কিনা ওটা মেপে দেখেছি। কিন্তু আমি কোন পক্ষকে জমি বুঝিয়ে দেইনি । যেহেতু জমি নিয়ে আদালতে মামলা চলমান আছে সেখানে আমি জমি বুঝিয়ে দেওয়ার কে? ।

স/এষ্