হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে উপজেলার শ্রেষ্ঠ কলেজ এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন নবকাম পল্লী ডিগ্রী কলেজ।
মূল্যায়ন বোর্ডের নির্বাচিত সদস্যগণ এক সমীক্ষা চালিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। অত্যন্ত বিচক্ষণতার সাথে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মূল্যায়ন বোর্ডের সভাপতি মো: আবুল খায়ের জানিয়েছেন।
৪ সদস্য বিশিষ্ট মূল্যায়ন বোর্ডের কমিটিতে সভাপতি ছাড়াও অন্যান্য সদস্যগণ হলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিসেস স্বপ্না বৈদ্য ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: খোরমেদ আলম।
এক অড়ানম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দিয়েছেন সালথা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এসি ল্যান্ড তানজিলা কবীর ত্রপা, উপজেলা চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতব্বর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল খায়ের।
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে উপজেলার অন্যতম বিদ্যাপীঠ নবকাম পল্লী ডিগ্রী কলেজ, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন একই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যপক ও বিভাগীয় প্রধান পারভিন আক্তার, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন একই কলেজের অধ্যক্ষ মো: ওবায়দুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবকাম পল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: ওবায়দুর রহমান, বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তরিকুল ইসলাম, ইউসুফদিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ আবু সায়েম মোল্যা ও উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
স/এষ্

