ঢাকারবিবার , ২৩ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় শিশু ধর্ষনের অভিযোগে অভিযুক্ত সানোয়ার হোসেন আটক

admin
জুন ২৩, ২০১৯ ৩:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় ১০বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগে সানোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে খোকসা থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের পদ্মার ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়,শুক্রবার বিকেলে খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের পূর্ব পাড়ার মাঠে এক শিশু ছাগল আনতে গেলে মাঠের মধ্যে একা পেয়ে সানোয়ার হোসেন নামে এক যুবক শিশুটিকে জোরপূর্বক পাশের একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষন করে। শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সানোয়ার হোসেন পালিয়ে যায়।

এসময় স্থানীরা শিশুটিকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিকভাবে শিশুটির শরীলে ধর্ষনের আলামত পেয়ে রাতেই অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালায়। এসময় অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের পদ্মার ঘাট এলাকা থেকে সানোয়ার হোসেনকে আটক করে পুলিশ।

এদিকে এঘটনায় শুক্রবার রাত ১১টার দিকে ধর্ষনের শিকার হওয়া শিশুটির পরিবার বাদী হয়ে খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

ধর্ষনের শিকার শিশুটিকে খোকসা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে কষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদ এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স/এষ্