বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় জামদিয়া গ্রামের ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগীতার মাঠ থেকে এক কৃষকের গায়ের ঘাম পায়ে ঝরানো টাকার অতি শখের পালসার মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
২০ জুন বিকালে এ চুরির ঘটনাটি ঘটেছে। জানা গেছে, বাঘারপাড়ার করিমপুর গ্রামের ইউসার বিশ্বাস নামের এক কৃষক পৈত্রিক সামান্য জমি সহ বর্গা জমি ও লীজের জমিতে তরকারি ও শসার চাষে লাভবান হয়ে দীর্ঘকালের স্বপ্ন বাস্তবায়নের জন্য ক্রয় করেছিল স্বপ্নের একখানা পালসার বাইক।
সেই বাইক নিয়ে পার্শের গ্রাম জামদিয়ায় ২০ জুন বিকালে ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগীতা দেখতে গেলে তার অতি সাধনার শখের বাইকের ২ টা লক ভেঙ্গে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়। বাইকটির রেজিঃ নম্বর যশোর- এল এ- ১২৮২৮৪। এ ব্যাপারে বাঘারপাড়া থানায় চুরির মমামলা দায়ের করা হহয়েছে বলে বাইকের মালিক ইউসার বিশ্বাস জানিয়েছেন।
স/এষ্

