ঢাকারবিবার , ২৩ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সান্তাহারে রেল প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

admin
জুন ২৩, ২০১৯ ৩:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশনের ট্রান্সমেন্ট ইয়ার্ডে থাকা দরপত্রের মাধ্যমে বিক্রি হওয়া মালবাহী ওয়াগনের যন্ত্রাংশ সরবরাহের অনিয়ম ও দূর্নিতীর অভিযোগ পাওয়া গেছে। ষ্টেশনের ক্যারেজ শাখার প্রধান প্রকৌশলী আনছার আলী মৃধার বিরুদ্ধে মোটা অংকের অর্থ উৎকোচ নিয়ে ক্রেতাকে দরপত্রের নির্ধারিত মালামালের চেয়ে বেশি পরিমান মালামাল সরবরাহের অভিযোগ করেছেন ওই বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারি। ইয়ার্ডের ডিপোতে থাকা কয়েক’শ মালবাহী ওয়াগনের মধ্যে থেকে সম্প্রতি ২২২টি অকেজো ওয়াগন নিলামে বিক্রি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সুত্রে জানা গেছে, ঢাকার মেসার্স মামুন ট্রেডার্স নামক ব্যবসায়ী প্রতিষ্ঠান ছয়টি লটে মোট ২২২টি ওয়াগন ক্রয় করে। যার বিক্রয়াদেশ নং-২০১৯/৪, ২০১৯/১৪, ২০১৯/১৭, ২০১৯/২৩, ২০১৯/২৭ ও ২০১৯/২৯। এর মধ্যে পাঁচ লটে ১৮৪টি ওয়াগন কেটে সরবরাহ আদান-প্রদান করা হয়েছে। অবশিষ্ট লটের ৩৮ ওয়াগন সরবরাহ দেয়া-নেয়ার প্রকিৃয়া চলছে।

ওই পাঁচ লটের ওয়াগন কাটার সময় ক্যারেজ শাখার প্রধান প্রকৌশলী ও অপর দুই বিভাগের দায়ীত্ব পালনকারী কর্মকর্তাদের সাথে যোগসাজস করে ওয়াগন ক্রেতা কৌশলে প্রায় শতাধিক মেট্টিক টন ওজনের পুনঃব্যবহার যোগ্য মুল্যবান যন্ত্রাংশ হাতিয়ে নিয়েছেন। এতে করে সরকারের প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে ওই সুত্রে দাবী করা হয়েছে। ক্রেতাকে দেওয়া ওয়াগনে পুনঃব্যবহার যোগ্য মুল্যবান যন্ত্রাংশের মধ্যে কয়েল স্প্রীং, চ্যানেল বোর্ড যন্ত্রাংশ, এক্সেল বক্স (প্লেন ও রোলার), হুইল এন্ড এক্সেল(প্লেন ও রোলার), কপলিং ক্যারিয়ার, র‌্যাকিং ব্লক, ফ্লাপডোর কাটার, ড্রাফট এন্ড বাফার স্প্রীং, স্যাকেল প্লেট, ভ্যাকুয়াম সিলিন্ডার সহ নানা প্রকারের যন্ত্রাংশ রয়েছে।

এ সব মালামাল রেলওয়ের গুদামে সংরক্ষিত থাকার বিধান থাকলেও তা গোপনে ক্রেতাকে সরবরাহ করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনী এলাকার বাসিন্দা আসলাম সিকদার, সিরাজুল ইসলাম সিরাজসহ আরো কয়েকজন জানান, সান্তাহার রেলওয়ে ইয়ার্ডে শত শত অকেজো ওয়াগন ছিল। বিভিন্ন সময় এ সব ওয়াগন রেল কতৃপক্ষ বিক্রি করে দিয়েছে। এ সব ওয়াগনের যন্ত্রাংশ বিক্রিতে কোন নিয়ম নীতি মানা হয় না।

ক্যারেজ শাখার প্রধান প্রকৌশলী আনছার আলী মৃধা তার কয়েকজন কর্মচারিকে নিয়ে মালামাল লুটপাট করছে। রেলওয়ের যে সকল বিভাগ এসব তদারকির দায়িত্বে রয়েছে তারাও আনছার আলী মৃধা নিকট বিক্রি হয়ে যায়। এ ব্যাপারে ক্যারেজ শাখার প্রধান প্রকৌশলী আনছার আলী মৃধা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোন প্রকার অনিয়ম ও দুর্নিতীর সাথে জড়িত নন। যারা এ সকল অভিযোগ ও তথ্য সরবরাহ করেছে সে গুলো সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।

স/এষ্