ঢাকাবৃহস্পতিবার , ২০ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় ১ কিঃ মিঃ রাস্তা অতঃপর জন দূর্ভোগ

admin
জুন ২০, ২০১৯ ২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সাইদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় মাত্র ১ কিঃ মিঃ রাস্তার জন্য হাজার হাজার মানুষ দীর্ঘ বছর ধরে চরম দূর্ভোগ পোহাচ্ছে। বিভিন্ন সময়ে সরকারের প্রতিনিধিরা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি।

ফলে প্রতিনিয়ত এই রাস্তায় চলতে গিয়ে নানা সমালোচনা ও ক্ষোব প্রকাশ করছেন পথচারী সহ জনসাধারণ। স্থানীয়দের অভিযোগ ১৯৯৬ইং সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালে সংসদ সদস্য শাহ্ হাদীউজ্জামানের মাধ্যমে বাঘারপাড়ার চাড়াভিটা ঘুনী সংযোগ সড়কের ঘোষ নগর বাজার হতে উত্তরে ১ কিঃ মিঃ ইটের সলিং হয়।

পরবর্তীতে ২০০১ সালে বি,এন,পি সরকার ক্ষমতায় আসলে এই সড়কের দুই দেকে প্রায় ৬ কিঃ মিঃ রাস্তা পিচ বোর্ড সহ পাকা করা হয়, আমার মাঝের ১ কিঃ মিঃ রাস্তা পূর্বের অবস্থায় থেকে যায়। দীর্ঘ বছর ধরে এই রাস্তা দিয়ে ভারী যানবহন চলাচলের কারণে ইট খোয়া উঠে নষ্ট হয়ে যায়।

ইতিমধ্যে সড়কের পাকা অংশে দুইবার মেরামত করা হলেও ইটের সলিং-এর কোন পরিবর্তন করা হয়নি। এলাকাবাসী ও পথচারী জনসাধারণ বলেন শুধুমাত্র এই ইটের সলিং এর জন্য কোন যাত্রী পরিবহন ঐ রাস্তায় আসাতে চায় না। ফলে বাধ্য হয়েই আমাদের হেঁটেই চলতে হয়। তারা

আরো বলেন সবচেয়ে বেশী দূর্ভোগে পড়তে হয় রুগিসহ জরুরী প্রয়োজনের ক্ষেত্রে। তাই এলাকাবাসীর দাবী সরকারের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ যদি অতি দ্রুত সড়কের এই অংশ টুকু পাকা করেন তাহলে পন্য পরিবহনের ক্ষেত্রে সড়কটির স্বাভাবিক নিয়ম চালু হবে এবং এই অঞ্চলের মানুষ যাতায়াতের ক্ষেত্রে আধুনিক সুযোগ সুবিধা ফিরে পাবে।

স/এষ্