ঢাকাসোমবার , ১৭ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় দেশি ফলের উৎসব ও গীতানুষ্ঠান

admin
জুন ১৭, ২০১৯ ২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: শনিবার নওগাঁয় রসে টস টসে দেশি ফলের সমারোহ উৎবরে আয়োজন করা হয়। একুশে পরিষদ নওগাঁ প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে এদিন সন্ধ্যায় এ আয়োজন করে।

আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু, অনারস, পেয়ারা, জামরুল, বেল, তালকুর, তরমুজ, আমড়া, কামরাঙা, লটকন, করমচা, বনকাঁঠাল, পানিফল, হরিফল, কলা, বাঙ্গি, ডাব, বাতারিলেবু, দেশিখেজুরসহ পঁচিশ রকমের ফলের আয়োজন করা হয়।

ফল উৎবরে শুরুতে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারী। এরপর শুরু হয় গীতানুষ্ঠান। একে একে গান একুশে পরিষদ নওগাঁ-র সহ-সাংস্কৃতিক সম্পাদক বিপুল কুমার, ফাহানা ইয়াসমিন শিল্পী এবং পৃথা সরকার। তাঁরা দেশের গান, রবীন্দ্র, নজরুল, আধুনিক গান পরিবেশন করেন।

শিল্পীদের তবলায় সহযোগিতা করেন একুশে পরিষদ নওগাঁ-র সাংস্কৃতিক সম্পাদক রণজিৎ কুমার পাল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের সহ-সভাপতি রফিকুদ্দৌলা রাব্বি। পরে উপস্থিত দর্শক-শ্রোতাদের ফল অ্যাপায়ন করা হয়।

স/এষ্