ঢাকাসোমবার , ১৭ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় ব্যাংক ঋন না নিয়েও ঋনের বোঝা কৃষকের মাথায়

admin
জুন ১৭, ২০১৯ ২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ভূয়া কর্তার দৌরাত্ম

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋন না নিয়েও ঋনের বোঝা এক কৃষকের মাথায় চাপিয়ে দেওয়ার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সালথা সদর বাজার কৃষি ব্যাংক শাখায়।

জানা গেছে, উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী গ্রামের কৃষক মৃত্যু আয়জদ্দিন হাওলাদের ছেলে মোঃ সেকেন হাওলাদার ২০০৭ সালে ৫ হাজার টাকা লোন নেয় এই কৃষি ব্যাংক শাখা থেকে। লোন নেওয়ার পর তিনি কয়েকবার সুদের টাকাও পরিশোধ করেছেন, তার রসিদ রয়েছে ঐ কৃষকের কাছে। কিন্তু ঐ কৃষি ব্যাংক শাখার এক ভূয়া কর্তা গত ৯ জুন নোটিশ নিয়ে হাজির হয় ঐ কৃষকের বাড়িতে।

ঋন গ্রহিতা ঐ কৃষক অভিযোগ করে বলেন, আমার বাড়িতে গিয়ে একটি নোটিশ দেখিয়ে টুকু তালুকদার নামের একজন । কৃষি ব্যাংক সালথা বাজার শাখা কর্মকর্তা পরিচয়ে আমার কাছে ব্যাংকের রেজিষ্টার বইও কয়েকটি কাগজে ৮ থেকে ১০ টি স্বাক্ষর নেয়। এবং বলে যে আপনার ব্যাংকে পঁচিশ হাজার ৫শত টাকা ঋন হয়েছে। আপনি তাড়াতাড়ি পরিশোধ করেন, না হলে আপনার নামে সার্টিফিকেট মামলা রুজু করা হবে। আমি কিছু বুঝতে না পেরে রবিবার ১৬জুন ব্যাংকে শাখা ব্যাবস্থাপকের কাছে আসি।

শাখা ব্যাবস্থাপক তিনিও আমাকে টাকা পরিশোধ না করলে এ্ক পর্যায় বিভিন্ন ধরেনের ভয়ভীতি দেখান। এবং তিনি আমাকে বলেন, ২০১২ সালে আপনি আরও ৯ হাজার ৫ শত টাকার একটি লোন নিয়েছেন। সব মিলিয়ে আপনার ২৫ হাজার ৫ শত টাকা পরিশোধ করতে হবে। কিন্তু আমি আমার নামে আর কোন ঋণ নেই নাই। কি করে আমার নামে পুনরায় ঋন হল আমি জানি না।

পরে স্থানীয় গন্যমান্য কয়েকজন ব্যাংকে এসে শাখা ব্যাবস্থাপকের কাছে জানতে চাইলে, তাদের নিকট ঐ কর্মকর্তা জানান, আমার আগের কর্মকর্তা যিনি ছিলেন তিনিই এসব করেছেন। একজন কৃষকের নামে দুটি লোন কি করে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কিছু করার নেই টুকু তালুকদার সাহেব আছেন তিনি হয়তো বলতে পারবেন।

কিন্তু টুকু তালুকদার ব্যাংকের কেউ না হয়েও রিতি মতো ব্যাংক শাখার এক কোনে রয়েছে তার নির্ধারিত চেয়ার, টেবিল, ফাইলপত্র, আলমারি, সোকেছ, ইত্যাদি। এই ভূয়া কর্তা টুকু তালুকদার সব সময় ব্যাংকের কাজেই লিপ্ত থাকেন এবং ঋন গ্রহিতাদের সাথে শাখা ব্যাবস্থাপকের যোগসাজশে যাবতীয় অপকর্মগুলি করে থাকেন। পরে শাখা ব্যাবস্থাপক টুকু তালুকদার নামের ঐ ভূয়া কর্তাকে ডেকে কৃষকের ঐ ঋনের ব্যাপারে জানতে চাইলে তিনি উপস্থিত সকলের সামনে কোন সদুত্তোর দিতে পারেননি।

পরে এই ভুয়া কর্তা কৃষকের ঋনের টাকা নিজেই পরিশোধ করবেন বলে সকলের সমানে স্বীকারোক্তি দিয়েছেন।
এব্যাপারে কৃষি ব্যাংক সালথা সদর বাজার শাখার ব্যাবস্থাপক মোঃ ফয়জুল ইসলাম বলেন, একজন কৃষকের নামে দুইবার লোন পাশ হয় না। কিন্তু কি করে হয়েছে তা আমি তদন্ত করে দেখবো। আর এই ভূয়া কর্তার ব্যাপারে জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেননি।

এক পর্যায়ে কথা হয় টুকু তালুকদারের সাথে তিনি কোন পদাধিকার বলে এই ব্যাংক শাখায় কাজ করেন জানতে চাইলে তিনি আমতা আমতা করে পাশ কাটিয়ে যান। আর বলেন আমি ব্যাংকের ছোট-খাটো কাজের সহয়তা করে থাকি।

স/এষ্