ঢাকাসোমবার , ১৭ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরগুনার আ.লীগ প্রার্থীর প্রার্থীতা বাতিল

admin
জুন ১৭, ২০১৯ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মো. বেলাল হোসেন মিলন বরগুনাঃ বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে সরকারী কাজে বাঁধা ও নির্বাচনী আচরণবিধি লংঘণের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজবী উল কবীর জোমাদ্দার এর প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার নির্বাচন কর্মকর্তা ও তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার। শনিবার রাতে তার প্রার্থীতা বাতিল করা হয়।

দিলীপ কুমার হাওলাদার বলেন, গত ১২ ও ১৩ জুন আওয়ামী লীগ প্রার্থী রেজবী উল কবীর জোমাদ্দার বিভিন্ন ভাবে সরকারী কাজে বাঁধা ও আচরণবিধি লংঘন করেণ। এ কারণে নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ১২ জুন রাত ৮ টার পর নির্বাচনী আচরণবিধি লংঘন করে অনেক নেতা-কর্মী-সমর্থকসহ শো-ডাউন করে তালতলী বাজারে প্ররেশ করছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজবী-উল-কবীর জোমাদ্দার।

এসময় নির্বাচনী দায়িত্বে থাকা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের পরিচয় জানতে চাইলে তারা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে নিরাপত্বার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেণ এবং জেলা প্রশাসনের ওই ম্যাজিস্ট্রেটকে জিম্মি করেণ।

এরপর গত ১৩ জুন নির্বাচনী প্রচারণার সময় তালতলীর নিদ্রা এলাকায় বিকেলে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজবী উল কবীর জোমাদ্দার এর কর্মী-সমর্থকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে একজন প্রসুতী মাসহ ১০ থেকে ১২ জন আহতকে নির্বাচনী দায়িত্বে থাকা একজন ম্যাজিস্ট্রেটের প্রহরায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এসময় বরগুনা জেলা প্রশাসনের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করাসহ গাড়ি ভাংচুর করে রেজবী উল কবীর জোমাদ্দার এর কর্মী-সমর্থকরা।

তবে এ বিষয়ে রেজবী উল কবীর জোমাদ্দারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স/এষ্