ঢাকারবিবার , ১৬ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেহেরপুর মুজিবনগরের গৌরিনগর গ্রামের এক গৃহবধুর আত্মহত্যা

admin
জুন ১৬, ২০১৯ ৪:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে বিষ পান করে শাহানাজ খাতুন(৩০) নামের একজন গৃহবধু আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধারাতে এ বিষপানের ঘটনা ঘটে।

একই দিন রাত ১০ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালে লাশ ফেলে রেখে শাশুড়ী ও স্বামী পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছে দারিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আ.হান্নান । নিহত শাহানাজ মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের সোহেল রানার স্ত্রী।

দারিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আ.হান্নান জানান, মেয়েটি চরম আবেগপূর্ন, এর আগেও সে একবার বিষ খেয়েছিলো। তাছাড়া আমি শুনেছি বেশ কিছু দিন ধরে শাহানাজ ও সোহেলের মধ্য বিবাদ চলছিল। শুক্রবার সন্ধ্যায় শাহানাজ বিষ পান করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে সোহেল ও তার মা শাহানাজকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কিন্তু রাত ১০ টার দিকে শাহানাজের মৃত্যু হয়।

আদ্বুল হান্নান আরও বলেন, আমি হাসপাতালে যেয়ে দেখি শাহানাজের শাশুড়ি ও তার স্বামী হাসপাতালে নাই। শুনছি পুলিশ দেখে হয়তোবা তারা লাশটি ফেলে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। নিহত শাহানাজের বাড়ি কুষ্টিয়ায় বলে জানা যায়। সে মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের গৃহবধু ছিলেন।

স/এষ্