ঢাকাশুক্রবার , ১৪ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে আইনজীবীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

admin
জুন ১৪, ২০১৯ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

মো: জাফর মিয়া,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী মোঃ মাহবুবুর রশিদ সবুজের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিরুদ্ধে বিচারের দাবীতে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে ২ টা ঘন্টা ব্যাপী জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কারীরা আইনজীবী সবুজের উপর হামলা কারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী আর্শেদ উদ্দিন চৌধুরী, অজয় চক্রবতি, শ.ম হাবিবুর রহমান, সামসুন্নাহার শিল্পী,আইনজীবী তোতা মিয়া,মাসুদ আলম,নাসিমা আক্তার। আইনজীবী শাহীন মোহাম্মদ আমান উল্লাহ, আইনজীবী দেলোয়ার হোসেন, আইনজীবী গোলাম মাওলা তপনসহ শতাধিক আইনজীবী এই মানববন্ধন কর্মসূচিতে অংশনেন।

উল্লেখ্য- গতকাল বুধবার সন্ধায় শহরের লিচু তলা এলাকায় আইনজীবী মাহবুবুর রশিদ সবুজের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত যখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

স/এষ্