ঢাকাবুধবার , ১২ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলি সীমান্তে সতর্কতা জারি, ওসি মোয়াজ্জেম হোসেন যেন পলাতে না পারে

admin
জুন ১২, ২০১৯ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি। ফেনীর সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারেন সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি।

ওসি ফিরোজ কবির জানান, ‘ওসি মোয়াজ্জেম হোসেন যেন কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে এ সংক্রন্ত একটি নির্দেশনা আমাদের প্রধান দফতর থেকে ইতোমধ্যে আমরা পেয়েছি এবং তার পাসপোর্ট এর ফটোকপিও আমাদের কাছে রয়েছে।

সে কোনোভাবেই এই পথ দিয়ে ভারতে যেতে পারবে না। সেই সঙ্গে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতরত সব ধরনের পাসপোর্ট যাত্রীদের ছবি ওয়ান্টেডভুক্ত তালিকার সঙ্গে মিলিয়ে নিয়ে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার পরেই তাদের আসা-যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।’

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চান মিয়া সঙ্গে মোবাইলে কথা বললে তিনি জানান, আমাদের কাছে কোন চিঠি আসেনি তবে আমরা সব সময় সতর্ক রয়েছি যেন কোন আসামী হিলি চেকপোস্ট দিয়ে অবৈধ ভারতে যেতে না পারে।

এমনকি ভারত থেকে বাংলাদেশে না আসতে পারে এজন্য আমরা সীমান্তে টহল ব্যবস্থা জোরদারের পাশাপাশি বাড়তি টহলের ব্যবস্থা করেছি। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় চলাচলরত ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

স/এষ্