ঢাকাবুধবার , ১২ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আরও আড়াই লাখ মেট্টিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী

admin
জুন ১২, ২০১৯ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

(বাসস) : কৃষদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার আরও আড়াই লাখ মেট্টিক টন ধান কিনবে সরকার।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, ‘ধানের ন্যায্যমূল্য নিশ্চিত এবং ক্ষতি পুষিয়ে দিতে কৃষকদের কাছ থেকে সরাসরি প্রতি কেজি ২৬ টাকা দরে আরও আড়াই লাখ টন বোরো ধান কিনবে সরকার।’

তিনি বলেন, ‘আমরা কৃষকের কাছ থেকে আরও আড়াই লাখ টন ধান কিনব। প্রয়োজনে সংগ্রহের পরিমাণ আরও বাড়বে। বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে।’

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স/এষ্