ঢাকাবুধবার , ১২ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ষষ্ঠবারেও শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন এসআই সম্বিত রায়

admin
জুন ১২, ২০১৯ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ 
টানা ষষ্ঠবারের মত শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার পেলেন এসআই সম্বিত রায়। মঙ্গলবার সকালে পুলিশের মাসিক কল্যাণ সভায় “উত্তম অফিসার” হিসেবে তার হাতে ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান।

জীবনের ঝুঁকি নিয়ে হত্যা মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার, মামলা তদন্তসহ অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে দক্ষতা ও সাহসিকতার অবদান রাখায় টানা ষষ্ঠ বারের মত শ্রেষ্ঠত্বের পুরস্কার পান এসআই সম্বিত রায়। সম্বিত রায় ঝিনাইদহ সদর থানায় এসআই হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ সুত্রে জানাগেছে, মামলা তদন্তে অগ্রগতি, হত্যা মামলার আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার ও একেরর পর এক পরোয়ানাভুক্ত আসামি ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দক্ষতার পরিচয় দেন থানার এসআই সম্বিত রায়।
পুলিশের এ দক্ষতামূলক কাজের জন্য এর আগে তিনি একাধিকবার শ্রেষ্ঠ ও উত্তম অফিসার হিসেবে নির্বাচিত হন। এবার টানা ষষ্ঠ বারের মত তিনি উত্তম অফিসারের পুরস্কার অর্জন করেছেন।

অনুভুতি প্রকাশ করে থানার এসআই সম্বিত রায় বলেন, ভাল কাজের যথাযথ মূল্যায় করায় আমি খুব খুশি। এ ধরনের মূল্যায়ন আগামিতে কর্মস্পৃহা আরো বৃদ্ধি পাবে। এজন্য তিনি পুলিশ সুপার হাসানুজ্জামান ও সদর থানার ওসি মিজানুর রহমান খানকে ধন্যবাদ জানিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানু রহমান খান বলেন, এসআই সম্বিত রায় একজন দক্ষ পুলিশ অফিসার। পুলিশের মামলা তদন্ত, অস্ত্র ও মাদক উদ্ধারে তার অনেক অবদান রয়েছেন। এবার তাকে উত্তম অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

স/এষ্