ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নীলফামারী ডিমলায় টর্নেডোয় আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

admin
জুন ১১, ২০১৯ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

আবু মোতালেব হোসেন,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ  নীলফামারী ডিমলা উপজেলায় গতকাল মঙ্গলবার ভোরে বয়ে যাওয়া টর্নেডোয় আঘাতে বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা, ছাতনাই বালাপাড়া এবং খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সুন্দরখাতা স্কুল অ্যান্ড কলেজের টিনশেড ২টি শ্রেণীকক্ষ উড়ে গিয়ে দুমড়ে মুচরে পড়ে যায়। এছাড়াও ক্ষয়ক্ষতি হয়েছে ভুট্টা, পাট ও মরিচের । ঝরে গেছে প্রচুর পরিমাণে আম ।

বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া জানান যে, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ওই কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান দুলু জানান, ছুটি শেষে স্কুল খুললে ছাত্রছাত্রীদেরকে পাঠদানে হিমশিমে পড়তে হবে। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

স/এষ্