গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : হত দরিদ্রদের জন্য পবিত্র ঈদুল ফিতরের বিশেষ বরাদ্ধ ভিজিএফ এর চাল নিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর করছেন চালবাজী।
যা এখন এ উপজেলার টক অব দা টাউনে পরিনিত হয়েছে। পাশাপাশি সামাজিক যুগাযোগ মাধ্যম ফেইজবুকেও প্রচন্ড ঝড় তোলেছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উল্লেখিত ইউনিয়নের ৫৬৫৬ জন হত দরিদ্রের জন্য মাথা পিছু ১৫ কেজি করে চাল বরাদ্ধ রয়েছে। উক্ত ইউনিয়নের জন্য মোট ৮৪ মেঃ টন বরাদ্ধ হয়।
ভোক্তভূগী ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদ থেকে ১ জুন হত দরিদ্রদের মাঝে চাল বিতরনে শুরু করে। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও জনগনের মাঝে চাল কম সন্ধেহ হলে চাল বিতরনে বাঁধা সৃষ্টি করে উত্তোলিত চালের হিসাব চাইলে ইউপি সচিব আব্দুল আওয়াল ও তদারকি কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম ইউনিয়ন পরিষদের প্যাডে উত্তোলিত ৩২ টন চাল ইউনিয়ন পরিষদের গোদামে পাওয়া গেছে বলে লিখিত দিয়ে চাল বিতরন শুরু করে।
গোদামে জায়গা সংকোলন না হওয়ায় বাকি ৫২ টন চাল উপজেলা খাদ্য গোদামে রয়েছে পরে উত্তোলন করা হবে বলে জানান। উত্তোলিত ৩২ টন চালের মধ্যে প্রায় ২৯ টন চাল হত দরিদ্রদের মাঝে বিতরন করা হয় বাকি প্রায় ৩ টন চাল পরিষদের গোদামে রক্ষিত আছে। বাকি ৫২ টন চাল উত্তোলন হলেও তা ইউনিয়ন পরিষদের গোদামে আসেনি।
পরিষদের গোদামে রক্ষিত প্রায় ৩ টন চাল ১০ জুন (সোমবার) ভোরে চেয়ারম্যানের সাথে আতাত করে ইউপি সদস্য সুমন সরিয়ে ফেলেছে বলে অভিযোগ তোলে প্রত্যক্ষদর্শীরা ও ইউপি সদস্য আব্দুল আলিম। তিনি আরো জানান, চাল সরানোর খবর পেয়ে আমিসহ ইউনিয়ন ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগ নেতারা সারা রাত পাহারা দেই।
সকাল ৬ টায় পাহারারত আমরা সবাই বাড়ী চলে গেলে প্রায ৩ টন চাল গোদাম থেকে সরিয়ে ফেলে। এ ব্যাপারে সুমন মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন কার্ডধারীদের মাঝে বাকি চাল বিতরন করা হয়ে গেছে।
এ ব্যাপারে তদারকি কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম বলেন পরিষদের গোদামে প্রায় ৩ টন চাল রক্ষিত আছে আর তা বিতরন করা হয়েছে কি না তা আমি জানিনা,আমাকে অবগত করা হয়নি।
ইউপি সচিব আব্দুল আওয়াল জানান আমি কাল অফিসে আসিনি হয়তো কার্ডধারীদের মাঝে চাল বিতরন করা হয়েগেছে। এ ব্যাপরে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরের সাথে কথা বলা সম্ভব হয়নি তার মোবাইল ফোন বন্ধ ছিল।
স/এষ্

