ঢাকাসোমবার , ১০ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুজিবনগরের বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ

admin
জুন ১০, ২০১৯ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে ৫৮ টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সিলিং ফ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবুল ফজল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

স/এষ্