ঢাকাসোমবার , ১০ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আদমদীঘিতে পুজা মন্ডপে হামলা মূর্তি ভাংচুর। গ্রেফতার-২

admin
জুন ১০, ২০১৯ ২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে কালি পূজা মন্ডপে হামলা চালিয়ে কালি মুর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শনিবার রাতে আদমদীঘি থানায় ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে শামীম হোসেন (২৩) ও মকবুলের ছেলে হোসেন (৩২) কে পুলিশ গ্রেফতার করে রবিবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করেছে।

মামলার বিবরন সুত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর ভরনতলা কালি মন্দিরে প্রতি বছরের মতো গত শনিবার সকাল ১০ টা থেকে ভরন পূজা শুরু হয়।

একই দিনে বিকেল ৫টায় ইউপি সদস্য মিলনসহ ২৮/২৯ জন ব্যাক্তি হাতে রোহার রোড, হাসুয়া সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সর্জ্জিত হয়ে পুজা মন্ডপে প্রবেশ করে সাবেক ইউপি সদস্য আজিজারের সাথে বাক বিতন্ডায় জরিয়ে পড়ে।

এক পর্যায়ে তারা পূজা মন্ডপে হামলা চালিয়ে পুরোহিত কে মারপিট করে হাসুয়ার কোপে কালি মূর্তির দুই হাত কেটে ফেলে পূজা ভুন্ডল করে। যাওয়ার সময় পুরোহিতের প্রতিবেশী সুকুমারের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে ৩০ হাজার টাকা ক্ষতি সাধন করে চলে যায়।

খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মন্ডপের পুরোহিত শ্রী নিপেন সরকার বাদী হয়ে ইউপি সদস্য মিলন হোসেন সহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করে।

এ ব্যাপারে আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম মামলা দায়ের ও দুই আসামী কে গ্রেফতারের কথা নিশ্চিত করেন।

স/এষ্