ঢাকারবিবার , ৯ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পর্তুগালে লিসবন শিল্পীগোষ্ঠীর ঈদ পুনর্মিলনী

admin
জুন ৯, ২০১৯ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

মো: এনামুল হক ,পর্তুগাল লিসবন: পর্তুগালে “লিসবন শিল্পীগোষ্ঠী`র” উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছেন।গত শনিবার স্থানীয় রেষ্টুরেন্ট ফুড গার্ডেনে হল রুমে সবার উপস্থিতে অনুষ্ঠানটি করা হয়।

লিসবন শিল্পীগোষ্ঠীর অন্যতম পৃষ্ঠপোষক আবু নাঈম মু. শহীদুল্লাহ পরিচালনায় হাফেজ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানটির শুভ সুচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিনিটি ব্যক্তিত্ব এবং লিসবন শিল্পীগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুন।

তিনি তার বক্ততায় বলেন ইউরোপের মত একটি দেশে আমরা ইসলামি কালচারে ঈদ পুনর্মিলনী করতে পারছি তার জন্য শুকরিশয়া। আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামী কালচারে বড় হতে পারে এবং সংস্কৃতির মাধ্যমে সবার মাঝে ইসলামের দাওয়াত পৌছে দিতে হবে।

ঈদ পুনর্মিলনীতে লিসবন শিল্পীগোষ্ঠী শিল্পীদের মধ্যে হামদ, নাত ও কবিতায় অংশ গ্রহন করেন শফি উল্লাহ মাহমুদ, রেদোয়ান আহমেদ জাবের, রাজিব আল মামুন, রুবেল আহমেদ, জাবেদ সরকার, আসাদুল্লাহ।শিল্পীদের হাম,নাত ও দেশাত্বক বোধক গানে সকল শ্রোতাদের আনন্দ উল্লাস ছিলো।

গানের মাঝে মাঝে ঈদের আনন্দকে আরও সুন্দর করতে প্রবাসে ঈদের অনুভূতি নিয়ে স্মৃতি চারন করেন উপস্থিত অনেক দর্শক।

এছাড়াও উপস্থিত ছিলেন মোশাররফ হোসাইন, সাজিদুল আলম, মিজানুর রহমান খান,মহিউদ্দীন সুমনসহ পুর্তুগালের সামাজিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পরিশেষে দেশে এবং প্রবাসে সকল বাংলাদেশীসহ বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করেন মাতৃমনিজ জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম মোল্লা।

স/এস্