ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

      ইবির ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ মার্চ

admin
মার্চ ৭, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয় ২০১৬-১৭ শিক্ষা বর্ষের প্রশ্ন ফাঁস হওয়া ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর সভাপিতত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বাতিল হওয়া ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামি ১৬ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়। যারা ওই ইউনিটে আবেদন করেছিল তারা পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে বলে জানা গেছে।

এছাড়াও সকাল ৯টায় বাতিল হওয়া ওই ইউনিটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেছে। পরে বেলা ১২টার দিকে তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। দুপুর ১টার পরে তারা প্রশাসন ভবনের দুই গেটে তালা লাগিয়ে দেয়। পরে প্রক্টরের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় পর ক্যাম্পাসে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

স/শা