ঢাকারবিবার , ৯ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরগুনায় চেয়ারম্যানদের সম্মাননা প্রদান

admin
জুন ৯, ২০১৯ ৩:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

মো. বেলাল হোসেন মিলন, বরগুনা প্রতিনিধি: বরগুনায় চেয়ারম্যাদের সম্মাননা প্রদান।

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথিরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক ও বামনা উপজেলার বামনা সদর ইউনিয়নের চেয়ারম্যান চৌধরী কামরুজ্জামান সগিরকে শনিবার সকাল ১০টায় সম্মাননা প্রদান করেছে এনজিও সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী)।

পাথরঘাটার হাতেমপুরে চৌধূরী মাসুম কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের আয়োজিত এই সম্মননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক চৌধূরী মোহাম্মদ মাসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী যুবলিগের নেতা মো. মনিরুজ্জামান বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রামের উপনির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সংগ্রামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পঞ্চাশটি শাখার কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে যাদেরকে সম্মাননা প্রদান করা হয় তারা একসময় সংগ্রামের বিভিন্ন কর্মসূচিতে সফল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সম্মাননা হিসেবে ক্রেস্ট, মানপত্র, সংগ্রামের লোগোখচিত কোটপিন ও অন্যান্য উপঢৌকনসামগ্রী দেয়া হয়।

স/না