ঢাকাসোমবার , ৩ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শৈলকুপায় ভ্যানচালককে কুপিয়ে ও গলাকাটা হত্যা, আটক-১

admin
জুন ৩, ২০১৯ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের শৈলকুপায় আরিফুল ইসলাম (২৫) নামের ভ্যান চালককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার সকালে শৈলকুপা উপজেলার বড় মৌকুড়ী গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মিথুন হোসেন নামে এক জনকে আটক করেছে পুলিশ।

উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়া ও ছিনতাই হওয়া ভ্যান। নিহত আরিফুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার শৈলগাড়ী গ্রামের বাসিন্দা।

আটককৃত মিথুন হোসেন একই এলাকার বড়ইটুপি গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, সকালে বড় মৌকুড়ী গ্রামের মাঠের খালপাড়ে আরিফুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লাশ উদ্ধারের পর হত্যার ক্লু উদঘাটন ও হত্যাকারীদের আটক করতে অভিযান শুরু করে পুলিশ।

মোবাইল তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বরইটুপি গ্রাম থেকে মিথুনকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক মৌকুড়ী গ্রামের আমিরুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ভ্যান ও হত্যাকান্ডে ব্যবহৃত হাসুয়া।

এ হত্যাকান্ডে ৩ জন অংশ নিয়েছে। অন্য দুইজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

স/এষ্