ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে কারা সপ্তাহ-২০১৭ পালিত

admin
মার্চ ৭, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি :

“বন্দিদের সংশোধন, সমাজে পূণর্বাসন” এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলা কারাগারে কারা সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারী হতে ৪ মার্চ ২০১৭ পর্যন্ত সপ্তাহ ব্যাপি অনুষ্ঠিত হয়ে গেল কারা সপ্তাহ-২০১৭ অনুষ্ঠান। গত ২৬ ফেব্রুয়ারী কেন্দ্রীয় পর্যায়ে ঢাকায় মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কাশিমপুর কারা ক্যাম্পাসে সশস্্র অভিবাদন গ্রহণ শেষে বেলুন ও পায়রা উড়িয়ে কারা সপ্তাহ-২০১৭ এর শুভ উদ্বোধন করেন। মাননীয় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এসময় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় পর্যাযে উদযাপনের সাথে সাথে সকল জেলা কারাগার গুলোতে কারা সপ্তাহ -২০১৭ বর্নাঢ্যভাবে উদযাপিত হয়। “বন্দিদের সংশোধন, সমাজে পূণর্বাসন” এ শ্লোগানকে সামনে রেখে “রাখিব নিরাপদ,দেখাব আলোর পথ” এ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ফরিদপুর জেলা কারাগার কারা সপ্তাহ উদযাপন করেন। ২৬ শে ফেব্রুয়ারী -২০১৭ খ্রিঃ সকাল ০৬.০০ ঘটিকায় ফজর নামাজ শেষে দোয়া ও মিলাদ মাহফিল এর মাধ্যমে কারা সপ্তাহ’র শুভ সূচনা হয়। এরপর জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন করে বেলুন ও পায়রা উড়িয়ে কারা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। কারামেলা প্রদর্শণী ষ্টলে কারাগারের বন্দিদের উৎপাদিত বিভিন্ন পন্য প্রদর্শিত হয়। কারামেলার শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলার সৈয়দ মোহাম্মদ জাবেদ হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম। কারা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ফরিদপুর জেলা করাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম এর আন্তরিক প্রচেষ্টায় সফলভাবে উদযাপিত হয় কারা সপ্তাহ-২০১৭, কারা সপ্তাহের অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল কারা ষ্টাফদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, মেলায় পদর্শণী ষ্টল, প্যারালিগ্যাল কর্তৃক আইনী সহায়তা ষ্টল, বুক ষ্টল, তথ্য ও সেবা কেন্দ্র। বন্দিদের সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার মোঃ আব্দুর রহিম। বন্দিদের উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কারাবন্দি মোহাম্মদ সবুজ, রনি ও যাদু প্রদর্শণী করেন কয়েদী মিন্টুসহ আরো অনেকে। সংগীত আয়োজনে ছিল অঙ্গন ব্যান্ড। ৪ মার্চ ২০১৭ তারিখ কারাকর্মকর্তা ও কর্মচারীদের নৈশ ভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর এর অতিরিক্তি জেলা প্রশ্সাক (শিক্ষা ও আইসিটি) এরাদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত জেলার সৈয়দ মোঃ জাবেদ হোসেন। উপস্থাপনায় ছিলেন মেহের আফরিন রাতিলা (বৃষ্টি)। বাংলাদেশ জেল এর থিমসং দিয়ে অনুষ্ঠান শুরু হয়। গান পরিবেশন করেন জীবন বন্ধু বিশ্বাসের অঙ্গন ব্যান্ড। নৃত্যে ছিলেন ফরিদপুরের নৃত্য গোষ্ঠী নৃত্যাঙ্গণ। পরিচালক ও কোরিওগ্রাফার কামরুজ্জামান সুমন। আর গান পরিবেশন করেন চ্যানেল আই সেরা কন্ঠ নাজমুল, ভারপ্রাপ্ত জেলার সৈয়দ মোহাম্মদ জাবেদ হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশ জেল ডকুমেন্টরি প্রদর্শণ করা হয়। ডকুমেন্টরিটি মাননীয় পরিদর্শকের সার্বিক তত্বাবধানে নির্মাণ করেন বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা। ইভেন্ট ম্যানেজমেন্টে ছিলেন অভি, সাউন্ড ও লাইটিং এ ছিলেন রনি সাউন্ড। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর সু-শৃখলার সাথে পরিচালনায় করায় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ জেল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

স/শা