ঢাকাসোমবার , ৩ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার 

admin
জুন ৩, ২০১৯ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনধি॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড় মৌকুড়ি গ্রামের খাল থেকে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ জুন ) সকালে তার লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শৈলকুপা থানার ওসি আয়ূবুর রহমান খান জানান, শৈলকুপা উপজেলার বড় মৌকুড়ি গ্রামের মাঠে খালের মধ্যে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের বয়স প্রায় ৩০ বছর।

তাকে জবাই ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। কারা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত শেষে জানাযাবে বলেও তিনি জানান। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স/না