ঢাকারবিবার , ২ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে ঘুর্ণিঝড়ে উড়ে গেছে এক খামারীর ৩ হাজার কোয়েল পাখি

admin
জুন ২, ২০১৯ ২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ঘুর্ণিঝড়ে এক খামারীর প্রায় ৩ হাজার কোয়েল পাখি উড়ে গেছে। মারা গেছে প্রায় ৪ শতাধিক। এতে খামারীর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সিয়াম কোয়েল খামারের ক্ষতিগ্রস্থ মালিক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এতে তার খামারে থাকা ৬ হাজার কোয়েল পাখির মধ্যে ৩ হাজার পাখি ঝড়ে উড়িয়ে নিয়ে যায়।

এসময় বেশ কিছু পাখি মারা যায়। তিনি আরো জানান ব্যাংক থেকে ঋন নিয়ে এ খামারটি করেছিলেন। শেষ পর্ষন্ত তার এই সহায় সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

স/এষ্