মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিনের বিরোদ্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছে মীরকাদিম পৌরবাসী।
শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব সড়কে মানবববন্ধন কর্মসূচি পালন করেন মিরকাদিম পৌরসভার নাগরিকরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, এক রিটের প্রেক্ষিতে মিরকাদিম পৌরসভার প্রাণকেন্দ্রে থাকা গোপপাড়া খালটি খননের নির্দেশ প্রদান করেন হাইকোর্ট। কিন্তু পৌরসভার মেয়র শহিদুল ইসলাম তা উপেক্ষা করে তার বাড়িতে চলাচলের জন্য খালটি ভরাট করে রাস্তায় পরিণত করে।
এই রাস্তা দিয়ে কোন জনগণ চলাচল করে না। এই খালের পানি প্রবাহ ধলেশ্বরী নদীতে সংযুক্ত ছিলো। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনছুর আহামেদ কালাম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল মাদবর, বাবুল মেম্বার ও যুবলীগ নেতা অন্তর আমিন প্রমূখ।
অরপদিকে মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন জানান, খালটির পাশে ২০ বছর আগের একটি ড্রেন ছিলো সেটাকে পানি চলাচল করার জন্য মোরমত করা হয়েছে । মানববন্ধনকারী আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা ও বানোয়াট অভিযোগে তুলে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রশুলকভাবে একটি মহলের ইন্দনে আমার বিরুদ্ধে কুৎনা রটাচ্ছে ।
স/এষ্

