মো: মোছাদ্দেক বিল্লাহ: একটি ঘরের আশায় বঙ্গবন্ধুর কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামের হতদরিদ্র রহমান ও তার স্ত্রী নূরজাহান বেগম। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘর দেয়ার খবর শোনার পর থেকেই কয়েক যুগের লালিত স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার স্বপ্নে বিভোর এই হতদরিদ্র রহমানের স্ত্রী নূরজাহান।
স্বপ্ন কবে বাস্তবায়ন হবে তা যেন জানতেই অপেক্ষার প্রহর গুনছেন। জীর্ণদশার ঘরটির এখন কী হাল তা একমাত্র চোখে দেখলেই বোঝা য়ায়। তালপাতার ছাউনির ঝুপড়িঘর। তাও তিনবছর আগের ছাউনি। ভেঙ্গে গেছে। উপরের বাতাসের ঝাপটা ঠেকাতে খড় কুটোর উপরে ছেড়া জাল, পলিথিনের চাপা দেয়া। বেড়া নেই। এরই মধ্যে স্বামী আ: রহমানকে নিয়ে বসবাস।
নাই শোয়ার জন্য কোন খাট, মাটিতেই শুয়ে রাত কাটায়, না আছে কোন চেয়ার টেবিল, না আছে পরিবেশ। ঘরটির একপাশে রান্নার কাজ চলে অন্য পাশে বাকি সবকিছু। আনুমানিক ১০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থ জমিতে করা নামেমাত্র ঘরটিতে ৩০ টি বছর কাটিয়েছেন। এই ঘরে বসেই বিবাহ দিয়েছেন দুই মেয়ে লাখী ও লাইলিকে।
গ্রামটি ঘুরলেই নূরজাহান-রহমান দম্পতির অসহায়ত্বের বাস্তব চিত্র উপলব্ধি বোঝা যায়। আশপাশের সকলের ঘরে স্বাচ্ছন্দের ছাপ ফুটে আছে। নেই এই দম্পতির। দারিদ্র্য যেন জাপটে ধরেছে। নূরজাহান প্রতিবেশীদের বাড়িতে কাজ করে। স্বামী রহমান বৃদ্ধ হওয়ায় প্রায় কর্মহীন তারপরও পেটের জ¦ালা মেটাতে কখনও কখনও অনেক কষ্টে শ্রমজীবির কাজ করেন। এ পরিবারটির ভাগ্যে আজ অবধি খাদ্য নিরাপত্তার সরকারের তেমন কোন সুবিধা জোটেনি।
নূর জাহানের স্বামী রহমান জানান,একেতো অনেক অসহায় রোদ বৃষ্টিতে ভিজে কোনরকম জীবন যাপন করছি তারপর আবার প্রতিপক্ষ আমার চাচাতো ভাই শামীম ও সেলিম আমার এই শেষ সম্বলটুকু দখল করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। প্রতিবেশীরা এর প্রতিবাদ করলে তাদেরকেও মামলায় জড়িয়ে হয়রানি করে।
স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক গিয়াস উদ্দিন জানান, কিছুদিন আগে আমরা তার অসহায় জীবন যাপন দেখে এলাকা বাসীর কাছথেকে কিছু অর্থ সংগ্রহ করে ঘরটি মেরামত করে দিতে চাইলে তার চাচাতো ভাইরা বাধা প্রদান করে। পরে তাকে সহ আমাকে এবং আমার মা ও ভাইকে একটি মিথ্যা মামলা দেয় ।
নূরজাহানের এই ঘরটির তালপাতাও জীর্ণদশায় খসে পড়ছে। ঠেকাতে ছেড়া জাল দিয়ে চাপা দিয়েছেন। কাঁত হয়ে পড়া ঠেকাকে ঠেস দিয়েছে লাঠির। স্বামী ও স্ত্রী দুইজন চরম মানবেতর দিনাতিপাত করছেন। নূরজাহান জানান, এই জমিই তাদের শেষ সম্বল তাও আবার দখল করার জন্য উঠেপরে লেগেছে প্রতিপক্ষরা। কিন্তু একটি ঘর কোনমতে তোলার স্বপ্ন কোনদিন বাস্তবে রূপ দিতে পারবে কি না তা নিজেও জানেন না। সরকারী সহযোগিতা বলতে সুধু ১০ টাকা কেজির চাল পেয়েছেন। তাও মাপে কম। এ পরিবারটি এখন শুধু অপেক্ষা একটি ঘরের। তা যে মানেরই হোক। তাইলে ৩০ বছরের সংসারে জীবনে একটু স্বস্তির পরশ খুঁজে পাবেন।
স/এষ্

