ঢাকাবুধবার , ২৯ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন রাণীনগরের রনজিৎ সাহা

admin
মে ২৯, ২০১৯ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি রনজিৎ সাহা তৃনমূল উন্নয়নে বিশেষ অবদান রাখায় শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯ পেয়েছেন।

সম্প্রতি ঢাকার বাগিচা চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের মহাসচিব এম.এইচ আরমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নু, চেয়ারম্যান মুহাম্মাদ আতা উল্লাহ খাঁনসহ অন্যান্য অতিথিবৃন্দ এই এ্যাওয়ার্ড তার হাতে তুলে দেন।

আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সম্মানস্বরুপ এই এ্যাওয়ার্ড প্রদান করে আসছে।

এই এ্যাওয়ার্ড অর্জন করায় রনজিৎ সাহাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসলাফিল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিনসহ উপজেলার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।

স/এষ্