ঢাকাবুধবার , ২৯ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরে ভারতীয় নাগরিকসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

admin
মে ২৯, ২০১৯ ১২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।।
১২ ঘন্টার ব্যবধানে এক ভারতীয় নাগরিকসহ তিনজনের অস্বাভিক মৃত্যু হয়েছে যশোর কোতয়ালি মডেল থানা এলাকায়। এরা হচ্ছে, ভারতের রহমাতগঞ্জ পান পান্ডারশালা গিওবি,পলিটেকনিক ধানবাদ ঝারখানড এলাকার ওয়াসি আহম্মেদের স্ত্রী নাসরিন বানু (৫৭)।

যশোরের বাঘার পাড়া উপজেলার ভাঙ্গুরা গ্রামের নুরোল হোসেনের ছেলে রসুল (২০) ও শার্শা উপজেলার শিকারপুর গ্রামের শরিফুলের মেয়ে সোনিয়া (১৮)। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় নাগরিক নাসরিণ বানু তার ভাই যশোর উপশহর বি ব্লক বাসা নং ১৪৭ গহর আলীর বাড়িতে গত ৩০ এপ্রিল বেড়াতে আসে। তিনি র্দীঘ শারীরিক অসুস্থ্যতায় ভূগছে।

যশোর শহরের লোন অফিস পাড়ায় নাসরিণ বানু তার বোন রেহেনা খাতুনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে অসুস্থ্যতার এক পর্যায় সোমবার মারা যান। অপর দিকে, সোমবার দুপুরে রসুল পারিবারিক কলহের এক পর্যায় কীটনাশক পান করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এছাড়া,মঙ্গলবার সকালে মা বাবার উপর রাগ করে কীটনাশক পান করে সোনিয়া যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হলে ঘন্টা খানেক পর মারা যায়।

স/এষ্