মিথ্যা সংবাদের প্রতিবাদ করেছেন আশকোনাস্থ কলি ডেভেলপমেন্ট লিমিটেড
এর আইন উপদেষ্টা এডভোকেট আক্কাস আলী
বরাবর তারিখঃ ২৮/০৫/২০১৯ ইং
১। জনাব মোঃ ইদ্রিস আলী নান্টু (সম্পাদক প্রকাশক)
২। মাহমুদা বেগম রানু (নির্বাহী সম্পাদক)
৩। শিমুলী ইসলাম নীলু (প্রদিবেদক)
দৈনিক নতুন দিন, ১৫ হাট খোলা রোড (২য় তলা) ঢাকা
বিষয় : প্রতিবাদ
দৈনিক নতুন দিন পত্রিকায় ১৫/০৫/২০১৯ ইং তারিখে নকশার বিচ্যুতি করে ভবন নির্মান শীর্ষক সংবাদে উদ্দেশ্য মূলক ভাবে কলি ডেভোলাপার্স লিমিটেড এর স্বনাম ধন্য এমডি জনাব মোঃ আব্দুল করিম এর ও উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশ কিছু মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে।
প্রকৃত পক্ষে জনাব মোঃ আব্দুল করিম দেশের একজন কৃতি সন্তান । প্রায় আড়াই যুগ যাবত দেশে বিদেশে নির্মান কাজ ও নির্মান শিল্পে তার অবদান রয়েছে। তিনি তার বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারী আইন বিধি বিধান ও বাংলাদেশের মহান সংবিধান মেনে চলছেন।
আপনার সংবাদে বলা হয়েছে, কলি ডেভোলাপার্স লিমিটেড রাজউক এর অনুমোদন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে কথাটি নিতান্তই সত্য। আশকোনা সিটি কমপ্লেক্স রোডের ২৪৮৫ দাগের নির্মিত্য ১০ তলা ভবনের চারদিকে প্রচুর খালি জায়গা রাখা হয়েছে।
পর্যাপ্ত সংখ্যক প্রকৌশলী স্থাপতি কারিগর এ নির্মানের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। এমনকি রাজউক কর্তৃপক্ষ এর তত্ত্বাবধান করেছেন।
ভবনটি নির্মানের কারনে এলাকার উন্নয়নের ছোঁয়া লেগেছে। এলাকার বা প্রতিবেশীদের এমন কি ল্যান্ড ওনারদের মধ্যেও কেউ এর প্রতিবাদ করছেন না। কেবল মাথা ব্যাথা শিমুলী ইয়াসমিন নীলু ও আপনাদের।
আমরা আরো জানাতে চাই, আমরা কখনো কোন বে আইনী কাজ করছিনা। পরিচ্ছন্ন নির্মান কাজ কলি ডেভোলাপার্স লিমিটেড এর মূল ভিত্তি।
সংবাদে রাজউকে কর্মকর্তাদের বিরুদ্ধেআমার বরাত দিয়ে যে কথা গুলো উল্লেখ করা হয়েছে তা স¤পূর্ন মিথ্যা ও উদ্দেশ্যমূলক। এ ধরনের মিথ্যা কথা লিখে পরিস্থিতি ঘোলা করার অপচেষ্টা চালানো হয়েছে।
একের পর এক ৩ টি রিপোর্ট করে দৈনিক নতুন দিন এর প্রতিবেদক পরিচয় দানকারী শিমুলী ইসলাম নীলু নিজ দায়িত্বে ও নিজ উদ্যোগে অত্র এলাকায় উক্ত পত্রিকা বিলি করেন। এগুলো কি পেশাদার সাংবাদিকদের কাজ? এটা কোন ধরনের সাংবাদিকতা তা আমাদের বোধগম্য নয়।
আমরা কারো শুত্রু নই। নগরীর উন্নয়ন দেশের উন্নয়নই আমাদের আদর্শ। চাঁদাবাজি ও ব্লাকমেইল করার উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে বার বার সংবাদটি পরবেশন করা হয়েছে। ইতোপূর্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র একই পদ্ধতিতে একই সংবাদ পরিবেশন করে আমাদের অনুরুপ ভাবে ব্লাকমেইল করার অপচেষ্টা চালায়। এর হুবুহু কপি সামান্য পরিবর্তন (এডিট) করে আপনারা ছাপিয়েছেন যা সম্পূর্ন বেআইনি গর্হিত ও শাস্তি যোগ্য আপরাধের কাজ।
আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এ প্রতিবাদটি হুবহু প্রপ্তির ০৩ দিনের মধ্যে প্রকাশের ব্যবস্থা করে বাধিত করবেন। কেননা এ বিভ্রান্তিকর সংবাদের প্রেক্ষিতে আমাদের কষ্টার্জিত সুনাম ক্ষুন্ন হয়েছে। এ প্রতিবেদনের প্রেক্ষিতে যে কোন অনভিপ্রেত ঘটনা ঘটলে বা আমাদের অর্থনৈতিক ক্ষতিসাধিত হলে এর দায়দায়িত্ব আপনাদের কেই বহন করতে হবে এবং আমরা দেওয়ানী ও ফৌজদারী আইনের আশ্রয় নিতে বাধ্য হব।
স/এষ্

