হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি ।। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃতি সন্তান, সমাজ সেবক শিকদার লিটন তাঁর নিজ এলাকার ৭১টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার (২৮ মে) উপজেলার টগরবন্দ ইউনিয়নে এ সামগ্রী বিতরণ কার্যক্রম করা হয়। এ সময় প্রতিটি দরিদ্র পরিবারগুলো উন্নতমানের ৫ পদের ইফতার ও ঈদ সামগ্রী পেয়ে খুবই খুশি।
এসময় প্রতিটি পরিবারকে একটি প্যাকেটে করে সেমাই, চিনি,দুধ, কিসমিস, সহ আর কিছু ঈদ সামগ্রী বিতরন করা হয়।
শিকদার লিটন বলেন, আমি সব সময় গরীব দুঃস্থদের জন্য সব সময় আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে থাকি, তারই ধারাবাহিকতায় এলাকার দুঃস্থ রোজাদারদের জন্য ইফতার ও ঈদ সমগ্রী বিতরণ করা হচ্ছে। যতদিন বেঁচে আছি অসহায় বঞ্চিত মানুষ ও এলাকার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।
স/এষ্

