ঢাকামঙ্গলবার , ২৮ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

admin
মে ২৮, ২০১৯ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর ।। ফরিদপুরের নগরকান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অভহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮মে) সকাল সাড়ে ১০ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট ঢাকার উদ্যোগে ও নগরকান্দা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পরিচালক (ঢাকা বিভাগ) ব্রজ গোপাল ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএমএ ফরিদপুর শাখার সভাপতি ডাঃ আসম জাহাঙ্গীর হোসেন টিটু, ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ এনামুল হক, ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ দিলরুবা জেবা ,পরিবার পরিকল্পনা ফরিদপুরের উপ-পরিচালক মোহাম্মাদ আলী সিদ্দিকী ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিস ইউনিটের উপ-পরিচালক ডাঃ তৃপ্তি বালা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ লক্ষী রানী, পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সোবাহান মিয়া প্রমুখ। কর্মশালায় সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের নগরকান্দায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

স/এষ্