ঢাকামঙ্গলবার , ২৮ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় খাল থেকে অবৈধ বাঁধ উচ্ছেদ

admin
মে ২৮, ২০১৯ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাছের চলাচল নিশ্চিত করণে ও মৎস্য আইন বাস্তবায়নে খাল থেকে উচ্ছেদ করা হয়েছে অবৈধ বাঁধ। মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গাফরেখালীর খাল থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। বাঁধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, মৎস্য আইন বাস্তবায়নের জন্য মাছের অবাধ চলাচল নিশ্চিত করণে নদী ও খালে অবৈধ বাধ উচ্ছেদ ও জাল জব্দ করার অভিযান অব্যাহত থাকবে। উপজেলার যেখানেই অবৈধ বাধ দেওয়ার সংবাদ পেলে সেখানে আমরা অভিযান চালাবো।