ঢাকামঙ্গলবার , ২৮ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কালীগঞ্জে কৃষকের বাড়ি গিয়ে ধান ক্রয় করছেন ইউএনও

admin
মে ২৮, ২০১৯ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি ভাবে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান ক্রয় করা হচ্ছে। মঙ্গলবার সারাদিন পৌরসভা এলাকার বিভিন্ন গ্রাম থেকে ন্যায্য মুল্যে ২৬ টাকা দরে ধান ক্রয় করা হয়।

পৌরসভার বিভিন্ন গ্রামে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বনা রানী সাহা, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, উপজেলা খাদ্য কর্মকর্তা আসাদুল হকসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে কার্ডধারী কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করেন। এবার কালীগঞ্জ উপজেলা থেকে ৪১৮ মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা রয়েছে।

ইতিমধ্যে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের চাষীদের কাছ থেকে ১২৭ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। বাকি ধান আগামী কয়েক দিনেরমধ্যে ক্রয় করে উপজেলা খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে। একজন কৃষক সর্বচ্চো ২৫ মন বা ১ মেট্রিকটন ধান বিক্রয় করতে পারবেন বলে জানান উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুর্বনা রানী সাহা জানান, সরাসরি কৃষকের বাড়িতে যেয়ে তাদের ধান ক্রয় করা হচ্ছে। মঙ্গলবার চাপালী গ্রামের কৃষক ফজলুর রহমান ও হেলাই গ্রামের কৃষক রবিউল ইসলামসহ ২ জন কৃষককের কাছ থেকে ২ টন ধান ক্রয় করা হয়েছে। আগামীকাল তারা খাদ্য গুদামে ধান দিতে আসবেন।

স/এষ্