ঢাকামঙ্গলবার , ২৮ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বন্ধ হচ্ছে না বাঘারপাড়ার ঘোষনগর বাজারে জুয়া খেলা

admin
মে ২৮, ২০১৯ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ।। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রকাশ্যে পানাহার, জুয়া সহ বিভিন্ন প্রকার অপরাধ মূলক কর্মকান্ডের উপর বাজার কর্তৃপক্ষের কাছে প্রশাসনের বিশেষ বিধি নিষেধ জারি থাকলেও বাঘারপাড়ার প্রত্যন্ত অঞ্চলের বাজার গুলোতে জুয়াড়িদের আড্ডা সহ অপরাধ মূলক কর্মকান্ড কোন ভাবেই ঠেকানো যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায় ইতিপূর্বে এই সব বাজার এলাকা থেকে বিভিন্ন সময়ে জুয়াড়ি সহ বিভিন্ন অপরাধীদের প্রশাসন হাতে নাতে আটক করলেও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সুপারিশে তাদের ছেড়ে দেওয়া হয়।

কিন্তু শর্ত ছিলো রমজান মাসে যেন বাজার গুলোতে এ ধরণের কোন আড্ডা না বসে। রমজানের পবিত্রতা যেন রক্ষা করা হয়। কিন্তু প্রশাসনের কাছে দেওয়া প্রতিশ্রুতি এই সব বাজার এলাকায় কেউ রেখেছে বলে মনে হচ্চে না।

বিশেষ করে উপজেলার ঘোষনগর বাগডাঙ্গা বাজারে প্রতি দিনের চিত্র দেখলে মনে হয় প্রশাসনের আদেশ তারা আমলে নেয়নি। প্রকাশ্যে ধুমপান, পানাহার, তাস, জুয়া ও বিভিন্ন প্রকার জুয়ার আড্ডা চলছে সেই আগের মত। এই বাজারে অধিকাংশ চায়ের দোকানের সাথে বিশেষ জায়গা তৈরী করা হয়েছে। যেখানে তাস, জুয়া, কেরামবোর্ড জুয়ার মত বিভিন্ন আড্ডা জমে প্রতিদিন।

বাজার কর্তৃপক্ষ জানান গত ২৫শে মে বিকালে জসীমের চায়ের ষ্টলে জুয়া খেলা নিয়ে বিরোধ বাধে দুই জুয়াড়ির মধ্যে। এতে রাধানগর গ্রামের আমীর আলীর ছেলে রুবেল হোসেন (২৭), এর লাঠির আঘাতে বাগডাঙ্গা গ্রামের গনেশ মালোর ছেলে খোকন মালো (৩৫) মারাত্মক আহত হয়।

এলাকার সচেতন মহল বলছেন বাজারের পরিবেশ ক্রমে খারাপের দিকে যাচ্ছে। তাই এধরণের কর্মকান্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন তারা।

স/এষ্