ঢাকামঙ্গলবার , ২৮ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে ডাকাতি, ছিনতাইসহ ৯টি মামলার আসামি আটক

admin
মে ২৮, ২০১৯ ২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ বিষয়খালী এলাকার ডাকাত সর্দার সোহরাব হোসেনকে আটক করেছে পুলিশ।

আটককৃত সোহরাব হোসেন সদর উপজেলার বিষয়খালী এলাকার কেশবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খাঁন জানান, সোমবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় সোহরাব হোসেনকে।

পরে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত সোহরাব হোসেনের নামে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন থানায় ৯ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স/এষ্