রাহুল রাজ : এবারের বিশ্বকাপে ভক্তদের আশায় পানি ঢেলে দিচ্ছে বৃষ্টি। কখনও গুড়ি গুড়ি বা কখনও ভারি। এই বৃষ্টিতেই ভেসে গেছে বাংলাদেশের প্রথম প্রস্তুততি ম্যাচ। দ্বিতীয়টি হবে ভারতের বিপক্ষে। কিন্তু সে ম্যাচেও চোখ রাঙ্গাচ্ছে বৃষ্টি। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠেই গড়ায়নি।
বিশ্বকাপের মতো বড় পর্যায়ের আগে যা বাংলাদেশের জন্য বেশ বড়োসড়ো দুঃসংবাদ বয়ে আনছে বৃষ্টি। পরিবেশর ও মাঠের সাথে খাপ খাইয়ে নিতে প্রস্তুতি ম্যাচের বিকল্প নেই। কিন্তু এখন পর্যন্ত মাশরাফির দল লন্ডনে একবারের জন্যও গা গরম করতে পারে নি।
তাই আগামীকালকের ভারতের বিপক্ষের ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মূল পর্বের আগে কালকের ম্যাচটিতে নির্ভর করছে অনেককিছু। শেষবারের পরিক্ষা-নিরিক্ষা ও শেষ প্রস্তুতির কেন্দ্রই হয়ে উঠছে আগামীকালকের ম্যাচটি।
তবে প্রথম ম্যাচের মত দ্বিতীয়টি না হলে কোচ স্টিভ রোডস মনে করেন এতে বাংলাদেশের তেমন ক্ষতি হবে না।, ‘একটু হতাশার (খেলা না হওয়া)। আমাদের প্রস্তুতি ছিল ম্যাচ খেলার মতোই। তবে বৃষ্টির ওপর কারও হাত নেই। খেলাটা হলে আমাদের জন্য ভালো হতো। এরপরও আমি বলব, আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। ভাল একটি সিরিজ খেলে এসেছি আমরা (আয়ারল্যান্ডে)। একটি ম্যাচ বৃষ্টির কারণে না হওয়ায় খুব বেশি হতাশার কিছু নেই। ভারতের বিপক্ষে ম্যাচ আছে, ওই ম্যাচ দিয়ে ভাল প্রস্তুতি নিয়ে আমরা বিশ্বকাপে মাঠে নামব।’
এমনকি রোডস মনে করেন কালকের ম্যাচ না খেলা হলেও টাইগারদের তেমন অসুবিধা হবে না৷ কারণ, বাংলাদেশ ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার শক্তিমত্তা জানে৷ তিনি বলেন, ‘খেলা না হওয়া কোনো সমস্যা নয়। ভারতের বিপক্ষেও খেলা হোক বা না হোক, আমরা জানি কি করতে হবে। আমরা মোটামুটি পরিষ্কার, বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের একাদশ কেমন হবে।’
আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে।
স/এষ্

