ঢাকাসোমবার , ২৭ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে বিশ্বের ৫টি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

admin
মে ২৭, ২০১৯ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

চমক প্রতিবেদক : চীন, ফিলিপাইন, ব্রাজিল, পোল্যান্ড ও সিরিয়ার প্রখ্যাত ৫টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে বাংলাদেশর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

গত ২৬ মে চীনের সিয়াস ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া এন্ড দি প্যাসিফিক (এইউএপি) এবং ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস্ (আইএইউপি এর য়ৌথ সম্মেলনে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান বিশ্ববিদ্যালয়ের পক্ষে এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, সামার স্কুল, শিক্ষক প্রশিক্ষণ, স্বল্পকালীন ক্যাম্পাস পরিদর্শন, দ্বৈত ডিগ্রি, ক্রেডিট স্থানান্তর, যৌথ গবেষণা, শিক্ষাবৃত্তি ইত্যাদি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

স/এষ্