ঢাকাসোমবার , ২৭ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় উপজেলা পর্যায়ে হামদ-নাত, গজল ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
মে ২৭, ২০১৯ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় উপজেলা পর্যায়ে হামদ-নাত, গজল ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

শহরের নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা।

পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় নওগাঁর বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই প্রতিযোগিতার আয়োজন করে।

এসময় আরো উপস্থিত ছিলেন মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল (রানা), উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক-এরফান আলী, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম কর্মকর্তা আব্দুর রউফ পাভেল প্রমুখ।

স/এষ্