ঢাকাসোমবার , ২৭ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় আইজিপি’র ঘটনাস্থল পরিদর্শন

admin
মে ২৭, ২০১৯ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডষ্টোর বাজার পরিদর্শন করেছেন পুলিশের এডিশনাল আইজিপি আব্দুস সালাম।

সোমবার (২৭মে) সকাল ১১টায় উপজেলার সিডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আহত ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন পুলিশের এডিশনাল আইজিপি আব্দুস সালাম।

ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনের সময় তিনি বলেন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হবে। তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, এডিশনাল ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ আক্কাস আলী ভূইয়া, এসপি সোয়েব আহমেদ (শিল্প পুলিশ), এসপি আব্দুর রউফ (শিল্প পুলিশ), ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন, হবিরবাড়ি ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউনিয়ন আ‘লীগের সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন আহাম্মেদ, ব্যবসায়ী সমিতিরি সভাপতি হাজী শাহাব উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক গাজী লাল মাহমুদ সরকার সহ সমিতির সকল সদস্য ও বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ।

উল্লেখ্য, গত ২০মে ইফতারের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিল্প পুলিশ ব্যসায়ীদের উপর হামলা চালিয়ে রনক্ষেত্র সৃষ্টি করে দুই শতাধীক দোকান ও গাড়ী ভাংচুর, তিন পুলিশ সদস্য সহ শতাধীক ব্যবসায়ী আহত হয়।

এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে রাখে ও একটি মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধজনতা। ঘটনার পরদিন সকালে ঘটনার সত্যতা যাচাই করতে শিল্পপুলিশের এডিশনাল ডি.আই.জি আওলাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

স/এষ্