ঢাকারবিবার , ২৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় নিরাপদ প্রসব নিশ্চিতকরণে অবহিতকরণ সভা

admin
মে ২৬, ২০১৯ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সর্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এমসিএইচ ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে রবিবার (২৬ মে) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) ব্রজগোপাল ভৌমিক, ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ এনামুল হক, পরিবার পরিকল্পনা জেলার উপ-পরিচালক মোহাম্মাদ আলী সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মাতুব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ নাহিদা পারভীন রেশমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ^াস ও সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ।

কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ নিরাপদ প্রসব নিশ্চিতকরণে উপস্থাপনা করেন- ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (এমসিএইচ সার্ভিসেস) ডাঃ তৃপ্তি বালা।

স/এষ্